Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘গণভোট’ বিষয়ক অবহিতকরণ সভা

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘গণভোট’ বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ‘গণভোট ২০২৬’ উপলক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও এর গুরুত্ব তুলে ধরতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকমুঃ মিজানুর রহমান। তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত সচেতনতামূলক লিফলেট সকলের মাঝে বিতরণ করা হয়।

মুঃ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, “গণভোট হলো জনগণের মতপ্রকাশের সর্বোচ্চ গণতান্ত্রিক মাধ্যম। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।” তিনি অধিদপ্তরের সকল স্তরের কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানান।

জেলা প্রশাসন, চাঁদপুরের সার্বিক তত্ত্বাবধানে এই সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর। সভায় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আসন্ন গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফল করতে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts