Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব দক্ষিণ
  • ৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি-দেশ প্রেমিক দেখিনি: রেজাউল করিম

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি-দেশ প্রেমিক দেখিনি: রেজাউল করিম

মতলব দক্ষিণ, (চাঁদপুর) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের ৫৩ বছরের ইতিহাসে তিনি ক্ষমতা প্রেমিক দেখেছেন, কিন্তু দেশ প্রেমিক দেখেননি। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সকলের শাসন মানুষ দেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত ইসলামি নীতি-আদর্শ যা শান্তির পথ দেখায়, সেই শাসন দেখেনি।

তিনি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ঐ সময়ে দেশের জান-মাল রক্ষার্থে এবং ট্রাফিক সিগন্যাল সচল রাখতে অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু একই সাথে একটি গোষ্ঠী চাঁদাবাজি, দখল এবং লুণ্ঠন করার জন্য মাঠে নেমেছিল। এ কারণেই তিনি মন্তব্য করেন, “৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি।”

গতকাল, ১৩ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন, মাওলানা মোক্তার আহমদ, চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, চাঁদপুর সদর যুব আন্দোলন নেতা মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলার সদস্য সচিব আলহাজ্ব মাইন উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম প্রধান, জামায়াত ইসলামী নেতা আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. আলামিন, পৌর শাখার যুব আন্দোলনের মো. সজীব। কোরআন তেলাওয়াত করেন মতলব দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তার দলের মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকির হাতে নির্বাচনী প্রতীক ‘হাত পাখা’ তুলে দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts