চাঁদ্পুর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “জি এম ফজলুল হক যেভাবে চাঁদপুরের সেবা করেছেন, সুযোগ পেলে আমি তাঁর উত্তরসূরি হিসেবে এলাকার উন্নয়ন করতে চাই। তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারিভাবে মসজিদের ইমাম ও পুরোহিতদের বেতন দেওয়া হবে।”
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির আগেই মাদক ও কিশোর গ্যাংয়ের পথ ছাড়তে হবে। জননিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে যান। এবং ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।













