Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করব: বিল্লাল হোসাইন

আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করব: বিল্লাল হোসাইন

ফরিদগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নে দাঁডিপাল্লা মার্কা প্রচারনার ওয়ার্ড নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বিকাল ৩টায় উপজেলার ১৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড দক্ষিণ চরবড়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড নির্বাচনী সমাবেশ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু হানিফ, হাবিবুল্লাহ ভূঁইয়া, আমীর হোসেন কামাল সহ ১৪নং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts