Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • ভোটে জয়ী হলে আমি আপনাদের কাছে সেবা নিয়ে পৌঁছে যাব: মানিক

ভোটে জয়ী হলে আমি আপনাদের কাছে সেবা নিয়ে পৌঁছে যাব: মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক সমাগম, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

সকালে বেপারী বাড়ি থেকে যাত্রা শুরু করে তালুকদার বাড়ি, পাঁচগাও, সকদি পাঁচগাও খান বাড়ি, আলগী পাচগাঁও, আলগী পোলের গোড়া, আলগী মিজি বাড়ি, ছোট সুন্দর বাজার, দেবপুর বাজার, বড় সুন্দরসহ পুরো ইউনিয়নের গ্রাম, পাড়া, বাড়িঘর ও বাজার ঘুরে তিনি মানুষের খোঁজ নেন এবং ধানের শীষে ভোট চান।

রামপুর ইউনিয়নের প্রতিটি জনপদে এদিন ছিল মানুষের ঢল। গ্রামীণ পথজুড়ে নারী-পুরুষ, যুবক, বয়স্ক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই ঘরের কাজ রেখে, দোকানপাট বন্ধ রেখে নেতাকে স্বাগত জানাতে রাস্তায় দাঁড়ান।

অনেক এলাকায় দেখা যায়— দরজা খুলে পরিবারের সবাই নেতাকে স্বাগত জানাচ্ছেন। শিশুরা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে। নারীরা বারান্দা থেকে ফুল ছুঁড়ে দিচ্ছেন।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষে আপনারা ভোট দেবেন। ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিটি দরজায় সেবা নিয়ে পৌঁছে যাব। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহযোগিতা—যা কিছু প্রয়োজন হবে, আপনাদের পাশে দাঁড়ানোই হবে আমার দায়িত্ব।

তিনি আরও যোগ করেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে—বিশেষ করে মহিলাদের হাতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে। দেশের মানুষ স্বস্তি পাবে, খরচ কমবে, জীবনযাত্রা হবে সহজ।

নেতার গণসংযোগকে কেন্দ্র করে এলাকাব্যাপী দেখা যায় ব্যাপক উৎসাহ। দিনভর ছিল ধানের শীষের পক্ষে স্লোগান, মিছিল ও উচ্ছ্বাস। তাকে একনজর দেখতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় সাধারণ মানুষ।

গণসংযোগে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জুলহাস মোসেন, সাধারণ সম্পাদক কাউছার হোসেনসহ রামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষায়, মানিক ভাই আমাদের মানুষের নেতা। আন্দোলনে যেমন ছিলেন, তেমনি নির্বাচনের সময়ও আমাদের পাশে রয়েছেন। এবারের বিজয় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

পুরো রামপুর ইউনিয়নে এদিন ধানের শীষকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়। জনগণের ভালোবাসা, সাড়া ও সমর্থন দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—চাঁদপুর-৩ আসনে নির্বাচনের জমজমাট লড়াইয়ে ধানের শীষের পক্ষে তৈরি হচ্ছে অনুকূল পরিবেশ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts