Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • বিএনপি নির্বাচিত হলে মহিলা প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেবে: মানিক

বিএনপি নির্বাচিত হলে মহিলা প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেবে: মানিক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিজ আহমেদ মানিক প্রতিশ্রুতি দিয়েছেন যে, যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে প্রতিটি পরিবারের মহিলা প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ তৈরি করা হবে, যার মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।নি

তিনি আরও বলেন, ধানের শীষকে জয়যুক্ত করা হলে স্থানীয়দের সহযোগিতায় ঘরে ঘরে বিশুদ্ধ পানির গভীর নলকূপ স্থাপন এবং স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে দেওয়া হবে। তিনি আশ্বাস দেন, মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে চরভৈরবীর সকল প্রান্তিক এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চরভৈরবী ইউনিয়নের গাউছুল আজম ছবরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

শেখ ফরিজ আহমেদ মানিক তার বক্তৃতায় বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাকে যদি এমপি বানান, তাহলে আমাদের স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আপনাদের সকলের বাড়িতে বিশুদ্ধ পানির গভীর নলকূপ স্থাপন করে দিব। ইতিমধ্যেই আমরা হাইমচরে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমি দেখেছি আপনাদের অনেকেরই স্বাস্থ্যসম্মত টয়লেট নেই, আমরা তাদেরকে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দিব।”

তিনি অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “তারেক রহমান ক্ষমতা এলে সকল রাস্তা করা হবে। আপনারা আমাদেরকে রাস্তা করার জন্য জায়গা দিয়ে সহযোগিতা করবেন। তাহলে আপনাদের বাড়িতে যাওয়া আসার রাস্তাগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে।”

ভোটের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৭ বছরে আপনারা নির্বাচনে তো ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারেননি, আগামী নির্বাচনে সুন্দরভাবে আপনারা নিজের ভোট নিজে যাকে খুশি তাকে দিতে পারবেন।”

নেতাকর্মীদের প্রতি সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা আপনাদের কাছে ভোট চাইতে গেলে আপনারা তাদের কাছে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, তাহলে আমরা আপনাদের সমস্যা জেনে দ্রুত সমাধান করতে পারব।” তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন, দেখেন আপনাদেরকে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি সেই কাজ করতে পারি কিনা। বেশি সময় আপনাদের নেব না এক থেকে দেড় বছরের মধ্যে এই চরভৈরবীর সকল প্রান্তিক এলাকায় আমরা উন্নয়ন করবো।”

চরভৈরবী ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার-এর পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজ্বী মোহাম্মদ আলী আখন এর সার্বিক তত্ত্বাবধানে সমাবেশটি সফল হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, ভুট্টু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা মহিলা দলের সদস্য সচিব জাহানারা বেগম, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান জিতু হালদার, সাধারণ সম্পাদক ভুট্টু কাজী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আরো পড়ুন: chandpur https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts