চাঁদ্পুর প্রতিনিধিঃ
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের অবহেলা ও দুঃখ-দুর্দশা লাঘবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজান মিয়া। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলার নীলকমল ও ঈশানবালা এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
গণসংযোগকালে শাহজান মিয়া বলেন, “চরাঞ্চলের মানুষ শিক্ষা, চিকিৎসা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে চরাঞ্চলে যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় টার্মিনাল স্থাপন করা হবে।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জেলেদের জীবনমান বৃদ্ধিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
এ সময় স্থানীয় ভোটাররা একজন সৎ ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, এনসিপি’র যুগ্ম সদস্য সচিব তামিম খান এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী ১২ তারিখের নির্বাচনে তিনি চরাঞ্চলবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













