Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ‘জীবনের শেষ দিন পর্যন্ত ফরিদগঞ্জবাসীর সেবা করতে চাই’ : এম এ হান্নান

‘জীবনের শেষ দিন পর্যন্ত ফরিদগঞ্জবাসীর সেবা করতে চাই’ : এম এ হান্নান

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ‘চিংড়ি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, রাজনীতি মানে মানুষের অধিকার আদায় এবং জনপদের উন্নয়ন। আমি ব্যক্তিগত লাভ বা ব্যবসার জন্য রাজনীতি করি না, আমার একমাত্র শক্তি আপনাদের ভালোবাসা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রূপসা দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এম এ হান্নান বলেন, “একবারের জন্য হলেও আমাকে সুযোগ দিন। সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তুলতে চাই।”

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিএনপি নেতা সফিউল আলম মুকুল পাটওয়ারী, আমানত গাজীসহ উপজেলা ও পৌর বিএনপি-যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। পথসভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে ‘চিংড়ি’ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান সমর্থকরা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts