Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শাহরাস্তি
  • নির্বাচন নিয়ে অতীতের কোন কথা শুনতে চাই না: ডিসি নাজমুল

নির্বাচন নিয়ে অতীতের কোন কথা শুনতে চাই না: ডিসি নাজমুল

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন নির্বাচন নিয়ে অতীতের কোন কথা শুনতে চাই না। এবারের নির্বাচন একশোতে একশো সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এতে কারো সন্দেহ থাকার অবকাশ নেই।

মঙ্গলবার (৬ জানুয়ারি (২০২৬) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সুশীল সমাজ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও গতিপথ ঠিক রাখতে হ্যাঁ/না ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই গন অভ্যুত্থান হাজার হাজার ছাত্র জনতা প্রাণ নিয়ে প্রমাণ করে গেছেন আগামীর বাংলাদেশ অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অনিয়ম, ও রাতের ভোট আর দেখতে চায় না। তাই কোন প্রভাব ও ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনে সুফল পাওয়া যাবে না। তিনি শতভাগ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধা কাজী হুমায়ূন কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রহিম।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts