Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • কুমিল্লা রুটে বাস চলাচলে বাধার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

কুমিল্লা রুটে বাস চলাচলে বাধার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে বিআরটিসির অনুমোদনপ্রাপ্ত ‘আইদি পরিবহন’ চলাচলে বেআইনিভাবে বাধা দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর।

রোববার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ৩০ আগস্ট চাঁদপুর জেলা যাত্রী ও পরিবহন কমিটির সভায় চাঁদপুর-কুমিল্লা রুটে ৭টি এসি এবং ৭টি নন-এসি বাস পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ থেকে রহস্যজনক কারণে এখনো অনাপত্তি পত্র (NOC) প্রদান করা হয়নি। এর ফলে আইদি পরিবহনের বাসগুলো চলাচলে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে।

পরিবহন নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে আইদি পরিবহনকে বৈধ অনুমোদন থাকা সত্ত্বেও বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে ‘বোগদাদ’ নামের একটি বাস কোম্পানি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই এই রুটে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চলাচল করছে।

বক্তারা জানান, এ বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট মামলার নিষেধাজ্ঞা হাইকোর্ট ইতোমধ্যে প্রত্যাহার করেছেন এবং বর্তমানে আইনগত কোনো বাধা নেই। তবুও একটি বিশেষ মহল ব্যক্তিস্বার্থে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে নতুন বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সেখান থেকে ঘোষণা করা হয় ২২ ডিসেম্বরের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ-কে অনাপত্তি পত্র (NOC) প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চাঁদপুর বাস টার্মিনাল থেকে সকল অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজিসহ শতশত পরিবহন মালিক ও শ্রমিক।

বক্তারা অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং পরিবহন খাতের এই বিশৃঙ্খলা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Comment (1)

  • December 22, 2025

    মোঃ আরিফুর রহমান

    কাউকে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে দেয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts