হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচরে বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের লামচরী গ্রামে এই শোডাউন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
লামচরী ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াসিন বেপারীর আয়োজনে মিছিলটি কাটাখালী লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়। মিছিলটি ডেলের বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামচরী গ্রামে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আগামী নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন লামচরী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহির পাটোয়ারী, দক্ষিণ আলগী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির সরদার, লামচরী ৯নং ওয়ার্ড যুবদল নেতা নাছির মাল, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার মাল, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মির্জা মিনার, সদস্য রুবেল মাঝি সহ ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।













