স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, ধানের শীষ প্রতীকের পক্ষে জোরদার গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
তিনি শনিবার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক করেন এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।
উক্ত উঠান বৈঠকে লায়ন হারুনুর রশিদকে সমর্থন জানাতে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সুবিদপুর পূর্ব ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইসমাইল তালুকদার খোকন।
এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান টিপু, সাবেক ছাত্রনেতা ফজলুল হক, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ আলী খান আশু, বিএনপি নেতা হানিফ মুন্সি, সাবেক ছাত্রনেতা হাসান পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিজি সিবাহ, সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান পাটোয়ারী মিঠু, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন শুক্কুর এবং মোঃ রিপন সহ স্থানীয় ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
লায়ন হারুনুর রশিদ তার বক্তব্যে ফরিদগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
আরো পড়ুন:https://haimcharprotidin.com/













