নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গাজীপুর (হরিপুর) দারুছুন্নাত নেছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১২ জানুয়ারি সোমবার বাদ আছর হতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তশরিফ পেশ করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল মাদানী। তিনি তাঁর বয়ানে ইসলামের সঠিক আদর্শ ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বাতেন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা ও ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী, মাওলানা আবু বকর, মাওলানা মোস্তফা ফরাজী, মাওলানা মো. আব্দুল বাকী সিদ্দিকী এবং মাওলানা নজরুল ইসলাম।
উক্ত মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ও পর্যালোচনায় ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান। মাহফিলে বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ গভীর রাত পর্যন্ত এই মাহফিলে জিকির ও বয়ানে অংশ নেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













