Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যু, পুলিশ বাহিনীতে শোকের ছায়া

ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যু, পুলিশ বাহিনীতে শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমন ব্লাড ক্যান্সারে (Acute Myeloid Leukemia) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

পুলিশ সুপার কার্যালয়, চাঁদপুর থেকে প্রাপ্ত শোক বার্তা অনুযায়ী, আজ শুক্রবার ৩১ অক্টোবর আনুমানিক ৯:৪৫ ঘটিকার সময় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৩০/০৬/২০২৫ খ্রিঃ তারিখ শারীরিক অসুস্থতা জনিত কারণে ওসি মহিউদ্দিন সুমন ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তার “Acute Myeloid Leukemia” রোগটি নির্ণয় করেন। পরবর্তীতে গত ২৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখে উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয়। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

ওসি মহিউদ্দিন সুমন কুমিল্লা জেলার বরুড়া থানার মহেশপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০২ জুন ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সুদীর্ঘ ১৪ বছর ৮ মাস দক্ষতার সঙ্গে চাঁদপুর জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর শোক বার্তায় মো. মহিউদ্দিন সুমনের মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে জানান। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

দেখুন:https://haimcharprotidin.com/

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts