Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান

চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি:

ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ ও স্নাতক (সম্মান ও পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’২৫’ শীর্ষক এক মনোরম অনুষ্ঠান শনিবার (২২ নভেম্বর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন।

প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতি মাসে স্কুল, ইংলিশ, মাদ্রাসা, বিজ্ঞান ও বুদ্ধিভিত্তিক অঙ্গনসহ বিভিন্ন স্তরের পাঠকদের জন্য পৃথক পৃথক ১২টি গ্রাহকভিত্তিক পত্রিকা প্রকাশ করে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের নেই।

তিনি বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। সেই জায়গা থেকে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষা আন্দোলনে কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন যে ইসলামী ছাত্রশিবির শিক্ষাব্যবস্থাকে সবার আগে অগ্রাধিকার দিয়ে এর মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করে সরকারের কাছে জমা দিয়েছে, যাতে সরকার গুরুত্ব প্রদান করে। তাঁর মতে, এর মাধ্যমে একদিকে ভালো মানুষ তৈরি হবে, অন্যদিকে বেকার সমস্যা সমাধান হবে এবং এমন একটি উন্নত জাতি তৈরি হবে, যা আগামী দিনে পুরো বিশ্বকে নেতৃত্ব দিবে।

নারীদের বিষয়ে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির সবাইকে নিয়েই কাজ করে। নারীদেরকে আল্লাহ পাক সব স্তরে সম্মান দিয়েছেন। এই জন্য আমরা চাই নারীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি, চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া।

ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল।

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন-এর সভাপতিত্বে ও শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পি-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক নেতা কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন এবং সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক নেতাদের এক মিলনমেলাও অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts