স্টাফ রির্পোটার:
চাঁদপুরের পুরাণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ‘নারায়ণ স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান চলে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট চালান ছাড়া সিগারেট কেনা, বিক্রির সময় পাকা ভাউচার না দেওয়া এবং প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত নকল সিগারেটগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













