Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর খবর এর ২০ বছরে পদার্পণ উদ্‌যাপন

ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর খবর এর ২০ বছরে পদার্পণ উদ্‌যাপন

ফরিদগঞ্জ প্রতিবেদক:

চাঁদপুর জেলার জনপ্রিয় মুখপত্র ‘দৈনিক চাঁদপুর খবর’ পত্রিকার ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকের এই পথচলা উদ্‌যাপন করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক চাঁদপুর খবর দীর্ঘ ১৯ বছর পার করে আজ ২০ বছরে পদার্পণ করেছে—এটি একটি সংবাদপত্রের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পত্রিকাটি দীর্ঘ সময় ধরে এই জনপদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের কলমের মাধ্যমে যদি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে ওঠে, তবেই দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়। আমি আশা করি, আগামী দিনেও এই পত্রিকাটি শোষিত ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।”

চাঁদপুরের গণমাধ্যম অন্যান্য জেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে উল্লেখ করে ইউএনও সেটু কুমার বড়ুয়া জেলার সকল সংবাদকর্মীদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল হোসেন এবং ফরিদগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান মামুন হোসাইনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটন, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন খান স্বপন, কার্যনির্বাহী সম্পাদক জাকির হোসেন সৈকত, সাংবাদিক শিমুল হাছান, সদস্য আমানউল্লাহ খান ফারাবী এবং সহযোগী সদস্য এফ এ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন ও শামীম হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির ২০তম বর্ষপূর্তির কেক কাটেন। উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জনস্বার্থ রক্ষায় পত্রিকাটি আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts