Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

ফরিদগঞ্জ প্রতিনিধি:

‘বসন্তকে বরণ, ঐতিহ্যকে ধারণ’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ মাছুম বিল্লাহ। উৎসবে শিক্ষার্থীরা ১৮টি স্টলে বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী করেন। সৃজনশীলতা ও উপস্থাপনার ভিত্তিতে এর মধ্যে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নাছির উদ্দিনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts