Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • প্রতিটি কাজ দুর্নীতিমুক্তভাবে করতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

প্রতিটি কাজ দুর্নীতিমুক্তভাবে করতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “জনগণ আমাদের নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য, কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য নয়। হাইমচরে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কোনো ঠাঁই হবে না। সাধারণ মানুষ যাতে মধ্যরাতেও নিরাপদে নির্ভয়ে চলাচল করতে পারে, আমরা সবাই মিলে তেমন একটি হাইমচর উপহার দেব।”

শনিবার (১৪ ফেব্রুয়ারী) হাইমচর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত এই সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দয়া করে কেউ জমিজমা নিয়ে মারামারিতে জড়াবেন না। জমি সংক্রান্ত বিরোধের জন্য আদালত ও থানা রয়েছে। আমাদের কোনো নেতাকর্মী যদি জমিজমার সালিশিতে যায়, তবে তাকে আর দলীয় লোক হিসেবে গণ্য করা হবে না। আমার নির্দেশ অমান্য করলে তার দলীয় পদ থাকবে না এবং তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপস্থিত অফিসার ইনচার্জকে (ওসি) উদ্দেশ্য করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনি আপনার পবিত্র দায়িত্ব পালন করবেন। সন্ত্রাসী যে-ই হোক, কারো তকবির শুনবেন না। আপনার পাশে আর কেউ থাকুক বা না থাকুক, আমি আছি। আর আমার পাশে থাকা মানে আগামী দিনের প্রধানমন্ত্রীর সমর্থন আপনার সাথে থাকা। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “কে ভোট দিয়েছে আর কে দেয়নি—তা এখন বিবেচ্য নয়। আমরা জনগণের প্রতিনিধি, তাই সবার জন্য কাজ করব। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করা হবে। প্রতিটি কাজ দুর্নীতিমুক্তভাবে করতে হবে, যাতে ধানের শীষের ওপর মানুষের আস্থা অটুট থাকে।” তিনি আরও জানান, এখন থেকে আর জনগণকে নেতার কাছে আসতে হবে না, বরং নেতারাই জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যা শুনবেন এবং সমাধান করবেন।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী। এসময় হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts