Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

চাঁদপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে জেলা বিএনপির উদ্যোগে ব্যাপক আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা ও হাইমচর উপজেলার সকল মসজিদে একযোগে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চিশতীয়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম

মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশবাসীর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাও. হাফিজ আহমেদ আনসারী এবং সানি ইমাম মো. নূরুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির নির্দেশে আজ শুক্রবার সদর ও হাইমচর উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতেও একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে প্রতিটি মসজিদ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts