স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে বিএনপি’র নেতাকর্মীরা জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক ৩১ দফা তুলে ধরেন। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দেওয়া লিফলেট জনগণের হাতে পৌঁছে দেন এবং আগামী সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।’
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ভোটারদের উদ্দেশে চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি বলেন, “বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি যখনই ক্ষমতায় যায়, দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাঁর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হবে।”
তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা কর্মসূচি আগামীর সুন্দর দেশ গঠনের সব বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান গিয়াস উদ্দিন মিন্টু মাঝি।
এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল ঢালী, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল ঢালী, প্রবাসী হাবিব ঢালী, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান কাজী, ৩ নং যুবদলের সভাপতি আলাউদ্দিন মাঝি প্রমুখ।
আরো পড়ুন: www.haimcharprotidin.com













