Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

হাইমচরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরের হাইমচরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে হাইমচর উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরস্থায়ী শান্তি কামনা করেন। মাহফিলের আগে উপজেলা ওলামা দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আলেমগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, হাইমচর যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।

এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts