স্টাফ রিপোর্টার:
দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া পদ ফিরে পেয়েছেন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী। সদর উপজেলা বিএনপি তার সাংগঠনিক পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী ডালি-এর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।
যা বলা হয়েছে পত্রে পত্রে উল্লেখ করা হয় যে, গত ২৪/০৮/২০২৫ ইং তারিখে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তালহা ফারুকীর সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত ২৩/০৯/২০২৫ ইং তারিখে তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপি বরাবর ক্ষমা প্রার্থনা করে তার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদন জানান।
দলের পক্ষ থেকে তার আবেদনটি বিচার বিশ্লেষণ করা হয়। পত্রে বলা হয়েছে, “আপনি দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় আপনার আবেদনের বিষয়টি বিচার বিশ্লেষণ করা হয়। দলের প্রতি আনুগত্য প্রকাশ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, অসদাচরণ থেকে বিরত থাকা ও সংগঠনকে বেগবান করার লক্ষ্যে আপনার আবেদনের প্রক্ষিতে সাংগঠনিক পদ স্থগিতাদেশ নির্দেশিত হয়ে প্রত্যাহার করা হল।”
স্বপদে বহাল হওয়ার পর ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, “সংগঠনকে গতিশীল করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষ-কে বিজয়ী করতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













