Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত বিদায় চাঁদপুর এসপি মুহম্মদ আব্দুর রকিব

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত বিদায় চাঁদপুর এসপি মুহম্মদ আব্দুর রকিব

স্টাফ রিপোর্টার:

প্রায় ১ বছর ২ মাস ১০ দিন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন শেষে পার্বত্য রাঙ্গামাটি জেলায় বদলিজনিত বিদায় নিলেন মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়। শনিবার (২৯ নভেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

কর্মজীবনে সততা, মেধা, দক্ষতা ও মানবিক গুণাবলী দিয়ে চাঁদপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন এই চৌকস পুলিশ সুপার।

শনিবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির।

জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে চাঁদপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এই দীর্ঘ সময়কালে তিনি তাঁর কর্মগুনে আলো ছড়িয়ে জয় করেছেন চাঁদপুরবাসীর মন।

চাঁদপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনাব রকিব নানামুখী উদ্যোগ নিয়েছেন বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে উল্লেখ করেন।

বদলিজনিত এই বিদায়ক্ষণে সহকর্মীদের উষ্ণ ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের বক্তব্যে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক উঠে আসে।

উপস্থিত বক্তারা মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়কে একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে উল্লেখ করেন। সহকর্মীরা তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ আব্দুল হাই চৌধুরী সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও-০১, রিজার্ভ অফিস, চাঁদপুর।

জনসেবায় অসামান্য অবদানের জন্য চাঁদপুরবাসী এই গুণী পুলিশ সুপারকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বিদায় জানালেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts