ডেক্স রির্পোট:
চাঁদপুরের বাবুরহাট মতলব রোডের মাথা থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বর্তমানে ওই তরুণী থানা হেফাজতে রয়েছেন। তাঁর অভিভাবকের পরিচয় জানতে এবং তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বাবুরহাট মতলব রোডের মাথায় ওই তরুণীকে দেখতে পায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে এবং নিরাপত্তার জন্য থানা হেফাজতে রাখে।
উদ্ধার হওয়া তরুণীর নাম সাথী আক্তার (১৭)। প্রাথমিকভাবে তাঁর দেওয়া তথ্য অনুসারে, তাঁর পিতার নাম সাগর গাজী এবং পেশায় তিনি একজন জেলে। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার মহনপুর গাজী বাড়ী-তে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে যে, যদি কোনো ব্যক্তি সাথী আক্তারকে (১৭) এবং তাঁর পরিবারকে চিনে থাকেন, তবে অবিলম্বে থানায় যোগাযোগ করার জন্য।
তরুণীটি বর্তমানে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ হেফাজতে আছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













