Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর প্রেসক্লাবের ‘পদ্মা সেতু দর্শন’ নৌভ্রমণ

চাঁদপুর প্রেসক্লাবের ‘পদ্মা সেতু দর্শন’ নৌভ্রমণ

নিজস্ব প্রতিবেদক:

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে গত শুক্রবার (৩১ অক্টোবর) প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌভ্রমণ ও পদ্মা সেতু দর্শন। চাঁদপুর লঞ্চঘাট থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই দিনব্যাপী রিভার ক্রুজটি ছিল আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য উদাহরণ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশের নেতৃত্বে আয়োজিত এই ব্যতিক্রমী যাত্রায় প্রেসক্লাবের প্রায় ১৫০ জন সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এটিকে চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে “সবচেয়ে আনন্দঘন ও ব্যতিক্রমী আয়োজন” হিসেবে উল্লেখ করেছেন।

সকাল ৭টায় এমভি ভোগদাদিয়া-১২ রিজার্ভ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সারাদিনব্যাপী এ রিভার ক্রুজে শিশু থেকে প্রবীণ—সব বয়সীদের জন্য ছিল নানা রকম বিনোদনমূলক আয়োজন।

  • ক্রীড়া প্রতিযোগিতা: অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা, বল নিক্ষেপ, বালিশ খেলাসহ ছোট-বড়দের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।
  • সাংস্কৃতিক সন্ধ্যা: সন্ধ্যায় শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, কবিতা আবৃত্তি ও হাস্যরসাত্মক পরিবেশনা উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।

রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা ছিল সকলের জন্য বেশ উৎসাহের।

প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা জানান, চাঁদপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছিল। তিনি সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে রিভার ক্রুজটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি ছিল প্রেসক্লাবের জন্য এক স্মরণীয় ও আনন্দদায়ক আয়োজন। তিনি ভবিষ্যতে এ ধরনের আনন্দঘন অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। রিভার ক্রুজ নদী ভ্রমণ উদযাপন উপ-পরিষদের সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাত ১১টায় এমভি ভোগদাদিয়া-১২ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে বর্ণাঢ্য এই রিভার ক্রুজের পরিসমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী সাংবাদিক পরিবারগুলো বলেন, এ ধরনের আনন্দযাত্রা শুধু বিনোদনের নয়, বরং সাংবাদিক পরিবারের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে তুলেছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts