চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরে এক বিশেষ দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল শহরের ১৩ নং ওয়ার্ডের মির্জাপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগ নেন ১৩ নং ওয়ার্ড মির্জাপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মিজান খাঁন।
দোয়া মাহফিলে প্রধানত উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ইট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক খাঁন। এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের সাথে এলাকার স্থানীয় মুসল্লিরাও বেগম জিয়ার আরোগ্য কামনায় শামিল হন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকার কারণে দেশবাসী তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। দ্রুত আরোগ্য লাভের জন্য সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে।
উপস্থিত হুজুর আরও মন্তব্য করেন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
মির্জাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ফারুকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে হাত তোলেন এবং তাদের প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













