Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • ৮ দফা দাবিতে চাঁদপুর নার্সেস এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

৮ দফা দাবিতে চাঁদপুর নার্সেস এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

চাঁদপুর প্রতিনিধি:

৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চাঁদপুর জেলা শাখা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে দু’ঘণ্টা ব্যাপী এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

স্বতন্ত্র অধিদপ্তর রক্ষা: স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে ভূতাপেক্ষ ভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপার নিউমেরারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো নবম (৯ম) গ্রেডে উন্নীত করতে হবে।

ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্র্যাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে।প্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ আবু ইউসুফ, নাছরিন সুলতানা, জয়নব বেগম, নাজমুর নাহার, শাহানারা বেগম, লাইলি বেগম, সবুজ হোসাইন, মাহবুব, শামীমা আফরোজ, রুহুল বাসার, সরোয়ার হোসেনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন: https://haimchar.chandpur.gov.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts