চাঁদপুর প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করেছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে সকাল ৯টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দেশের সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, ডিএসবি, ডিআইও-১, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখা ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, এছাড়াও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় এবং উপস্থিত কর্মকর্তাবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













