Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে বিএনপির উদ্যোগে সড়ক মেরামত, জনমনে স্বস্তি

হাইমচরে বিএনপির উদ্যোগে সড়ক মেরামত, জনমনে স্বস্তি

হাইমচর প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে থাকা চাঁদপুরের হাইমচর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় স্থানীয়রা দলটিকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজারের পর মইনুদ্দি বাড়ি হতে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামত করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন বাচ্চু এ বিষয়ে বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও (চাঁদপুর সদর-হাইমচর) ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং হাইমচর উপজেলা বিএনপির নির্দেশে আমি কালা চৌকিদার মোড় থেকে বর্ডারফুল বাজার পযর্ন্ত এই রাস্তাটি মেরামত করছি। আমরা জনগণের পাশে আছি এবং সব সময় জনগণের পাশে থাকব।”

তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকার মানুষের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। বিশেষ করে বর্ষাকালে কাদা ও খানাখন্দের কারণে চলাচল করাই দায় হয়ে পড়েছিল।

স্থানীয় আরেকজন বিএনপি নেতা আব্দুর রশিদ খান বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে ও উপজেলা বিএনপি তত্ত্বাবধানে দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু এর নেতৃত্বে যেই সড়ক মেরামত করা হচ্ছে। বিএনপির উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি সকলে ধানের শেষে ভোট দেয়, তাহলে আগামী দেশ আরো উন্নত হবে।”

রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয়রা গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদমাধ্যমগুলোতে সড়কটির বেহাল অবস্থার খবর প্রকাশের পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তাদের মতে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপির এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts