Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • নির্বাচনের তফসিল ঘোষণায় হাইমচরে বিএনপির স্বাগত মিছিল

নির্বাচনের তফসিল ঘোষণায় হাইমচরে বিএনপির স্বাগত মিছিল

হাইমচর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাইমচর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা সদর আলগী বাজারে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত এই মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক খান ও মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল ও আজিজুল হক বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এঁদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন এবং সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।

নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts