Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • আওয়ামীলীগের কর্মসূচির প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগের কর্মসূচির প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ১৩ তারিখের কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

১১ নভেম্বর, সন্ধ্যা ৭টায় হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আওয়ামীলীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ আখ্যায়িত করে তাদের সকল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী দৃঢ় কণ্ঠে বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের কোনো কর্মসূচি হাইমচরে বাস্তবায়ন হতে দেবোনা।

আপনারা সবাই ১৩ তারিখ পর্যন্ত সজাগ থাকবেন, কোনো ভাবেই যেনো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লোক রাস্তাঘাটে নামতে না পারে। বাংলাদেশের মানুষ এই নিষিদ্ধ সংগঠনের নেতৃত্ব আর চায়না। জনগন এদেরকে প্রত্যাখ্যান করছে।”

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ গাজী, বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, মোঃ সোলাইমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি।

আরো উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুট্ট, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, ইউনিয়ন যুবদল নেতা হাসান মহসিন এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দেশের মানুষ আওয়ামীলীগের প্রতি আস্থা হারিয়েছে এবং বিএনপি তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts