হাইমচর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি নিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় জোরদার প্রচারণা শুরু করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের তেলির মোড় ২নং ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে গিয়ে এই কর্মসূচি প্রচার করা হয়।
এদিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ গাজীর নেতৃত্বে নেতাকর্মীরা বাজারের পাশের হিন্দু ধর্মালম্বীদের বাড়ি বাড়ি ঘুরে ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিতরণ করেন এবং এর মূল বিষয়বস্তু তুলে ধরেন। তাদের এই প্রচারণায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের এই রূপরেখা তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আমিদ পাটওয়ারী, এবং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মহসিন পাটওয়ারী সহ অন্যান্য নেতাকর্মীরা।
উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই ৩১ দফা মূলত একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রণীত রাষ্ট্র মেরামতের রূপরেখা। তারা এই বার্তা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছেন। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার নিশ্চিত করা, তাদের নিরাপত্তা বিধান এবং তাদের অধিকারের বিষয়ে বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে আসছে বলেও তারা উল্লেখ করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













