Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির নানার কর্মসূচি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির নানার কর্মসূচি

চাঁদপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোকের ছায়া নেমে এসেছে চাঁদপুরে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই জেলা বিএনপি কার্যালয়সহ পুরো জেলায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। শোকের প্রতীক হিসেবে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি দিনভর পবিত্র কোরআন তিলাওয়াত ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও দেশপ্রেমিক অভিভাবক। তিনি আমাদের সন্তানের মতো ভালোবাসতেন, আমরাও তাঁকে মায়ের চোখেই দেখতাম। তাঁর চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে আরও কয়েক দিনব্যাপী বিভিন্ন শোক কর্মসূচি পালিত হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts