Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন চাঁদপুরের বিএনপির প্রার্থীরা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন চাঁদপুরের বিএনপির প্রার্থীরা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একযোগে তারা এই কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও বিএনপির বিজয় কামনা করা হয়।

কবর জিয়ারত শেষে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এসছি। আমরা চাঁদপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন হারুনুর রশীদ ও আমি চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এসেছি। আল্লাহ যেন ম্যাডামের জান্নাত নসিব করেন। পাশে শায়িত বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আমাদের মহান নেতা জিয়াউর রহমানেরও আত্মা মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।

তিনি আরো বলেন, আজকের পর থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করবো। আশাকরি তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারবো। নেত্রী নেই-নেত্রীর আশা আমরা পূরণ করবো। দেশবাসীর কাছে প্রার্থনা তারা যেন ধানের শীষে ভোট দেয়।

কবর জিয়ারতে অংশগ্রহণ করেন— চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী লায়ন হারুনুর রশীদ।

এছাড়াও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের প্রার্থী আলহাজ ড. জালাল আহমেদ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আব্দুস শুক্কুর পাটওয়ারী, মো. খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরী, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। কবর জিয়ারতকালে নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কবর জিয়ারতের মধ্য দিয়ে চাঁদপুর জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়ের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts