Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • দেশজুড়ে
  • ঝালকাঠি ২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টো

ঝালকাঠি ২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ঝালকাঠি-০২ আসনে ইলেন ভুট্টোর নাম স্থান পেয়েছে। তবে ঝালকাঠি-০১ আসনের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

ইলেন ভুট্টোর মনোনয়নের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, ঘোষিত এই তালিকাটি প্রাথমিক এবং প্রয়োজনে এটি পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts