Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • বিএনপির প্রার্থী ড. জালালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপির প্রার্থী ড. জালালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্য চারজন হলেন— শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসিনীমা তানিভী।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। গতকাল শুনানিকালে দুদকের পাবলিক প্রসিকিউটর আদালতকে জানান, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম শুধু দীর্ঘায়িত হবে না, বরং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করাও অসম্ভব হয়ে পড়বে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ রক্ষার্থে বা বিচার প্রক্রিয়া এড়াতে যেকোনো সময় দেশ ছাড়তে পারেন। আদালত নথিপত্র পর্যালোচনা করে এবং দুদকের বক্তব্য আমলে নিয়ে পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদনটি মঞ্জুর করেন।

উল্লেখ্য, ড. জালাল উদ্দিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নির্বাচনের প্রাক্কালে আদালতের এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Comment (1)

  • December 22, 2025

    Gazi Mazharul Islam

    Good news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts