স্টাফ রিপোর্টার:
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী- বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় বাগাদী নিজ গাছতলা ঈদগাঁ ময়দান মাঠে জানাযার নামাজে ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর কেবলা মাওঃ একে এম নেয়ামত উল্লাহ খান। দোয়া গীরের পূর্বে বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মাহফুজ উল্ল্যাহ খান ইউসূফী।
এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আঃ হাই মিয়াজী, রিয়াজ উদ্দিন ভূট্রো, সাধারন সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সদর উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন গাজী, বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী, সহ দপ্তর সম্পাদক শরীফ হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজী, সিনিয়র সহ সভাপতি দাদন পাঠান, সাধারণ মোঃ মমিন গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক ইউসূফ গাজী, রাসেল গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী , যুগ্ন আহ্বায়ক রাব্বি, মাসুদ গাজী, সদস্য সোহাগ হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ভারপ্রাপ্ত ইমরান হোসেন বাদসা, সিনিয়র সহ সভাপতি মোঃ আল আমিন খান, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনাস হাওলাদার ,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুমন খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ করিম বাবু, সাংগঠনিক সম্পাদক সুজন খান সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লি গনরা গায়েবানা নামাজে উপস্থিত ছিলেন।













