Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • ১৭ বছরের প্রতীক্ষার অবসানে চাঁদপুরে ভোটের উৎসবে প্রার্থীরা এখন ভোটারদের দুয়ারে

১৭ বছরের প্রতীক্ষার অবসানে চাঁদপুরে ভোটের উৎসবে প্রার্থীরা এখন ভোটারদের দুয়ারে

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৭ বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উন্মুখ হয়ে আছেন দেশের সাধারণ মানুষ। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে সারাদেশে বইছে ভোটের হাওয়া। এরই ধারাবাহিকতায় প্রচারণার চতুর্থ দিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগে মেতে উঠেছেন।

চাঁদপুর সদর ও হাইমচরের প্রতিটি এলাকা এখন ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় বাজারগুলোতে একটাই আলোচনা—কে হচ্ছেন পরবর্তী জনপ্রতিনিধি? ভোটারদের মন জয় করতে বিরামহীন ছুটে চলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

ভোটারদের দ্বারে দ্বারে আজ রবিবার চাঁদপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় প্রধান প্রধান প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে

সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ মার্কার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।

সদর পৌরসভার তরপুরচন্ডি এলাকায় আজ ব্যাপক গণসংযোগ চালান জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া। তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শহরের ১৩নং ওয়ার্ডের ওয়ারলেস বাজার এলাকায় ভোটারদের সাথে দেখা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ। ‘মোমবাতি’ প্রতীক নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে পরিবর্তনের বার্তা পৌঁছে দেন।

সদরের মুন্সিরহাট এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি সাধারণ মানুষের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তরপুরচন্ডি এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ভোটার জানান, “বহু বছর পর নিজের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা চাই এমন একজন প্রতিনিধি, যিনি সত্যিই এলাকার উন্নয়ন করবেন।”

নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি চাঁদপুর-৩ আসনের বিভিন্ন জনপদকে একটি উৎসবমুখর জনপদে পরিণত করেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রার্থীদের প্রচারণায় মুখর এই পরিবেশ ভোটারদের মনে নতুন আশার সঞ্চার করছে।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts