Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে পরিবার থেকে সচেতনতা শুরু করার পাশাপাশি এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি, ভাটেরগাঁও, কর্দি ও পাঁচগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক বলেন, সমাজ থেকে মাদককে দূর করতে হলে প্রথমেই নিজেকে সচেতন হতে হবে এবং নিজের ঘরের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। এলাকার সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসন আপনাদের পাশে ছিল, আছে এবং সবসময় থাকবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউছুফ আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।

অনুষ্ঠানের একপর্যায়ে এলাকার মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সভায় বক্তারা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 November 2026

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

www.haimcharprotidin.com