Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে অসুস্থ রুগীকে নবীন সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

হাইমচরে অসুস্থ রুগীকে নবীন সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

হাইমচরে অসুস্থ রুগীকে নবীন সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

হাইমচর অফিস:

চাঁদপুরের হাইমচরে অসুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদ। এরই ধারাবাহিকতায় উপজেলার ছোট লক্ষ্মীপুর এলাকার অসুস্থ সুফিয়া আক্তারের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুফিয়া আক্তারের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শাহাদাত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিডিজনমত২৪-এর সম্পাদক ফারুকুল ইসলাম মাঝি, সংগঠনের সহসভাপতি শরীফ মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মো. সাজিদ আশরাফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠন সূত্রে জানা যায়, সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই নবীন সমাজ কল্যাণ পরিষদ আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করাকে সংগঠনটি তাদের অন্যতম মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রোগী অনেক অসুস্থ হওয়ায় তাকে এই আর্থিক সহযোগিতা তার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 November 2026

হাইমচরে অসুস্থ রুগীকে নবীন সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

www.haimcharprotidin.com