হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তরুণ ব্যবসায়ী মো. রুবেল গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন হাইমচরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুবেল গাজীর হাতে সহায়তা ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাবাজারে অবস্থিত রুবেল গাজীর ব্যবসাপ্রতিষ্ঠানটি পুড়ে যায়। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে রুবেল গাজীর যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার তুলনায় প্রদত্ত সহায়তার পরিমাণ অত্যন্ত সামান্য। তবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং বিপদে উপজেলা প্রশাসন তাঁর পাশে রয়েছে এবং তাঁকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত—এই বার্তা পৌঁছে দেওয়া।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় বলে বিবেচিত হচ্ছে।














