Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে দুর্নীতি ও হয়রানি ঠেকাতে ভূমি অফিসে ইউএনওর সিসি ক্যামেরায় নজরদারি

হাইমচরে দুর্নীতি ও হয়রানি ঠেকাতে ভূমি অফিসে ইউএনওর সিসি ক্যামেরায় নজরদারি

হাইমচরে দুর্নীতি ও হয়রানি ঠেকাতে ভূমি অফিসে ইউএনওর সিসি ক্যামেরায় নজরদারি

নিজস্ব প্রতিনিধি:

সরকারি ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাঁদপুরের হাইমচর উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিসকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় এনেছে উপজেলা প্রশাসন। গত ১ নভেম্বর থেকে এসব ক্যামেরার মাধ্যমে উপজেলা থেকেই ভূমি অফিসগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম-এর উদ্যোগে নেওয়া এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করা। পাশাপাশি সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করা।

রোববার (৯ নভেম্বর) হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তারা ভূমিসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ প্রদানের শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও রাখা হয়েছে। এতে সেবার মান যাচাই, অনিয়ম শনাক্ত এবং দ্রুত সমস্যার সমাধান করা সহজ হবে।

অতিরিক্ত দায়িত্ব ভূমি অফিস ইউএনও মো. নজরুল ইসলাম জানান, সরকারি ভূমিসেবা মানুষের দোরগোড়ায় নির্বিঘ্নে পৌঁছে দেওয়া এবং দ্রুততম সময়ে সেবাসংক্রান্ত সমস্যার সমাধান ও কার্যক্রম তদারকির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো সেবাপ্রার্থীকে যেন অতিরিক্ত অর্থ দিতে না হয়, তা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও জানান, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সততা ও কর্মনিষ্ঠার পাশাপাশি জনগণের সচেতনতা এবং নিজের কাজ নিজে করার মানসিকতাও জরুরি। এ ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে উপজেলা প্রশাসন হাইমচরের সরকারি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয়দের মতে, সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির এমন ব্যবহার ইতিবাচক উদ্যোগ। হাইমচর উপজেলা প্রশাসনের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে নেওয়া উদ্যোগগুলোও প্রশংসিত হচ্ছে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 November 2026

হাইমচরে দুর্নীতি ও হয়রানি ঠেকাতে ভূমি অফিসে ইউএনওর সিসি ক্যামেরায় নজরদারি

www.haimcharprotidin.com