Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরের শিশু আব্দুল্লাহ কেরানিগঞ্জে উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

হাইমচরের শিশু আব্দুল্লাহ কেরানিগঞ্জে উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

হাইমচরের শিশু আব্দুল্লাহ কেরানিগঞ্জে উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানিগঞ্জ থানা এলাকায় উদ্ধার হওয়া ১২ বছরের শিশু মো: আব্দুল্লাহর পরিবারের সন্ধান চাওয়া হয়েছে। শিশুটি বর্তমানে কেরানিগঞ্জ থানায় পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরানিগঞ্জ এলাকা থেকে উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ নিজের গ্রামের নাম স্পষ্টভাবে বলতে পারছে না। তবে জিজ্ঞাসাবাদে সে তার বাবা-মায়ের নাম এবং নিজ জেলার কথা জানাতে পেরেছে।

উদ্ধার হওয়া শিশুর পরিচয়:

  • নাম: মো: আব্দুল্লাহ (১২)
  • পিতার নাম: মো: জাকির হোসেন
  • মাতার নাম: শিউলি বেগম
  • স্থায়ী ঠিকানা: থানা: হাইমচর, জেলা: চাঁদপুর।

শিশু আব্দুল্লাহর স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় হওয়ায় বিষয়টি দ্রুত হাইমচর থানা পুলিশ ও স্থানীয়দের অবহিত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি শিশুটির পরিবার, আত্মীয়-স্বজন বা সঠিক গ্রামের সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত হাইমচর থানা অথবা কেরানিগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

  • অফিসার ইনচার্জ (ওসি), হাইমচর থানা: ০১৩২০১১৬১৫৩
  • অথবা: অফিসার ইনচার্জ (ওসি), কেরানিগঞ্জ থানা।

মানবতার খাতিরে শিশুটিকে তার মা-বাবার কোল ফিরিয়ে দিতে সংবাদটি বহুল প্রচার ও শেয়ার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 October 2026

হাইমচরের শিশু আব্দুল্লাহ কেরানিগঞ্জে উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

www.haimcharprotidin.com