Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মৎস্য আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচরে মৎস্য আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচরে মৎস্য আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত মো. মনির হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার মনির হোসেন হাইমচর উপজেলার মুন্সি কান্দী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শুক্কুর আলী খাঁ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় বাহেরচর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আঃ রব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন হাইমচর থানার ২০২৫ সালের ৩০ জানুয়ারি দায়ের করা ১৫ নম্বর মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২)(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার জিআর নম্বর ১৫/২৫।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ২৭ অক্টোবর তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 October 2026

হাইমচরে মৎস্য আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

www.haimcharprotidin.com