হাইমচরে ইউপি সদস্য পদপ্রার্থী মতিন গাজীর গণসংযোগ
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মতিন গাজী গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে তিনি ভিংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, কে.ভি.এন উচ্চ বিদ্যালয় ও আনন্দবাজারসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে যান। এ সময় উত্তর আলগী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির গাজী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর একাংশ উপস্থিত ছিলেন।
আব্দুল মতিন গাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।
গণসংযোগকালে ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন গাজী বলেন, “বিএনপি থেকে যাকেই সমর্থন জানানো হবে, আমি তাঁর পক্ষে কাজ করব। আর দল থেকে আমাকে সমর্থন জানানো হলে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এ ওয়ার্ড থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করব। পাশাপাশি এলাকার যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ নয়; বরং মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা এবং এলাকার কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা। এলাকাবাসীর সহযোগিতা ও পরামর্শ নিয়ে ৩ নম্বর ওয়ার্ডকে সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।












