Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৩২ জেলে আটক

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৩২ জেলে আটক

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৩২

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৩২

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। পরে আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এবং কোস্টগার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে তাঁদের আটক করা হয়।

অভিযান চলাকালে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

15 October 2026

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৩২ জেলে আটক

www.haimcharprotidin.com