Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ২: আদালতে সোপর্দ

হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ২: আদালতে সোপর্দ

হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ২ আদালতে সোপর্দ

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় পিএসআই (নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ৮:৩৫ ঘটিকার সময় উপজেলার উত্তর বগুলা সাকিনস্থ আমতলী বাজার থেকে গরম বাজারগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৫ গ্রাম গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা এলাকার মৃত তালেব আলী সর্দারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে হাইমচর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-৮/২৭০) রুজু করা হয়।

অন্যদিকে, একই রাতে ১১:০০ ঘটিকার সময় এসআই (নিঃ) আমিনুর রহমানের নেতৃত্বে অপর একটি দল পূর্ব চরকৃষ্ণপুর সাকিনস্থ আলগী বাজার থেকে তেলির মোড়গামী রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানকালে ০২ পিস ইয়াবাসহ মোঃ আবুল হাসেম (২৮) নামের অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে হাইমচর থানার মহজমপুর এলাকার সেলিম মুন্সি বেপারীর ছেলে। তার বিরুদ্ধেও হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা (মামলা নং-৯/২৭১) দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত উভয় আসামিকে মঙ্গলবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

13 October 2026

হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ২: আদালতে সোপর্দ

www.haimcharprotidin.com