চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ হাসান হোসেন চকিদার।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই (নিঃ) আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকার উত্তর আলগী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সিআর-৪৫/২৬ (হাইমচর) মামলার ৩ ধারা (যৌতুক নিরোধ আইন) অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাসান হোসেন চকিদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান হোসেন ওই এলাকার মৃত হারিস মিয়া চকিদারের ছেলে।
হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ রোববার (১১ অক্টোবর) তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।












