Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে পুলিশের বিশেষ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন

হাইমচরে পুলিশের বিশেষ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন

হাইমচরে পুলিশের বিশেষ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আলগী বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইমচর থানা পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহআলম।

দিনের কার্যক্রমের অংশ হিসেবে হাইমচর থানা পুলিশের পক্ষ থেকে বাজারের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো হয়। এছাড়া দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ পথচারীদের চলাচলে যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল, তা দূর করতে আলগী বাজারের ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়। পাশাপাশি বাজারের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয় এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও দোকানপাটের বর্ধিত অংশ সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহআলম বলেন, “সাধারণ মানুষের জনদুর্ভোগ লাঘব এবং আলগী বাজারকে একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে হাইমচর থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। ফুটপাত দখল ও যানজট নিরসনে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপে বাজারের ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারী মহলে স্বস্তি নেমে এসেছে এবং তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 October 2026

হাইমচরে পুলিশের বিশেষ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন

www.haimcharprotidin.com